শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে হাসপাতাল নব'জা'তক শি'শু চু'রি উ'দ্ধা'র করলো পু'লি'শ

ছাতকে হাসপাতাল নব'জা'তক শি'শু চু'রি উ'দ্ধা'র করলো পু'লি'শ

ছাতকে হাসপাতাল  নব'জা'তক শি'শু চু'রি উ'দ্ধা'র করলো পু'লি'শ

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাওয়া নবজাতক শিশুটি থানা পুলিশ উদ্ধার করেছে। রাতভর অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে শিশুটি উদ্ধার করে বলে জানা গেছে।

বৃহস্পতিবার হাসপাতাল  কতৃপক্ষের ছাড়পত্র না নিয়েই নবজাতককে চুরি করে হাসপাতাল ত্যাগ করেন সিএনজি চালিত অটোরিকশা চালক কাওসার আহমদ ও তার স্ত্রী কল্পনা বেগম।  

জানা যায়, গত ৮জুন সন্ধ্যার পূর্বে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক কাওসার আহমদ নিজ গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে শিশুটির কান্না শুনতে পান। এসময় চালক কাওসার গাড়ি থামিয়ে (ছেলে) নবজাতক শিশুটিকে নিয়ে ছাতক হাসপাতালে ছুটে যান। সেখানে নবজাতক টিকে ভর্তির করেন। এরই মধ্যে নবজাতকটিকে রাস্তায় কুড়িয়ে পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কতৃপক্ষ উপজেলা সমাজ সেবা অফিসের আওতায় নিলে নবজাতকটিকে দত্তক নিতে ১৩ জন ব্যাক্তি আবেদন করেন। কিন্তু কাওসার আহমেদ বৃহস্পতিবার হাসপাতাল কতৃপক্ষের ছাড়পত্র না নিয়েই নবজাতককে চুরি করে হাসপাতাল ত্যাগ করেন। পরে হাসপাতাল কতৃপক্ষ, সমাজ সেবা দপ্তর ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠে নবজাতককে উদ্ধার করার জন্য।

এরপর ছাতক ও শান্তিগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অটোরিকশা চালক কাওসার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহ পুর (মানিকপুর) গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কাওসার আহমেদকে আটক করেস। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে কাওসার শিকার করে নবজাতককে নিয়ে তার স্ত্রী কল্পনা বেগম ছাতকে অবস্থান করছে।

কাওসারের তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের স্থানীয় বাজার জামে মসজিদের পাশে কাওসারের নানার বাড়ি সৈইদ আলীর বাড়ি থেকে শুক্রবার ভোর রাতে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। ওই নবজাতক দত্তক নেয়ার আবেদন কারি ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে আবারও ছাতক হাসপাতালে ভর্তি করা হয় নবজাতককে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর বলেন, দুই থানার পলিসি অভিযানে উদ্ধার করা হয়েছে নবজাতককে। দ্রুত শিশুটিকে কারও দায়িত্বে দেয়া উত্তম হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বলেন, আমরা একটি বোর্ড গঠন করে আবেদনকারীদের মধ্যে যোগ্য ব্যক্তির হাতে নবজাতক শিশুটি তুলে দেয়া হবে।

ছাতক প্রতিনিধি: