শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলেই বিশ্বকাপ জেতে ব্রাজিল—এবারও শিরোপার স্বপ্নে ৬০০ হাত পতাকা টানালেন সমর্থক

বিএনপি ক্ষমতায় এলেই বিশ্বকাপ জেতে ব্রাজিল—এবারও শিরোপার স্বপ্নে ৬০০ হাত পতাকা টানালেন সমর্থক

বিএনপি ক্ষমতায় এলেই বিশ্বকাপ জেতে ব্রাজিল—এবারও শিরোপার স্বপ্নে ৬০০ হাত পতাকা টানালেন সমর্থক

যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এবারও তার ব্যতিক্রম হবে না”—এমন বিশ্বাস নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে ৬০০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা টানিয়েছেন স্থানীয় ব্রাজিল সমর্থক শামিম শিকদার।

শুক্রবার (১২ জুন) উপজেলার বালিদিয়া গ্রামে স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিশাল এ পতাকা টানানো হয়। পতাকাটি দেখতে এলাকাবাসী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ব্রাজিল সমর্থক শামিম শিকদার বলেন, “আমার বিশ্বাস, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং ব্রাজিলই শিরোপা জিতবে।”

তিনি আরও বলেন, “ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার প্রতীক। বিশ্বকাপ এলেই আমরা আনন্দ-উৎসবের অংশ হিসেবে বড় বড় পতাকা টানিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করি।”

স্থানীয় আরও কয়েকজন ব্রাজিল সমর্থক জানান, তাদের প্রত্যাশা এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নেমে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল।

শাহ আমানত মিঠু
উপজেলা প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা)