শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

নিউজ ডেস্ক :


ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের শিল্পী ইকন বাবুর কথা ও সুরে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইকন। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ। গানের ভিডিও নির্দেশনায় দিয়েছেন বাংলাদেশের গায়ক ও সুরকার পিজিত। শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কলকাতা ও প্যারিস শহরে। সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে ইকন বাবু অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।


এবারই প্রথম কোনো গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভমিতাদি আমার অনেক পছন্দের একজন শিল্পী। নচিদার (নচিকেতা) সঙ্গে কাজ করার সুবাদে দিদির সঙ্গে দেখা ও পরিচয়। সংগীত নিয়ে তাঁর সাধনা বরাবরই আমাকে মুগ্ধ করে। তাই যখন গানটির ভিডিও নির্দেশনার প্রস্তাব আসে, সানন্দে রাজি হয়ে যাই।’

পিজিত জানিয়েছেন, গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাজ্জাত, সেতু ও মিতুল। কোরিওগ্রাফি করেছেন সারোয়ার সাকিল, ক্যামেরায় ছিলেন সেউল বাবু এবং কলকাতার অংশের দৃশ্য ধারণ করেছেন উপল।

প্রবাসী শিল্পী ইকন বাবু বলেন, ‘এই গানটি আমার একটা স্বপ্ন। ভয়েস রেকর্ডিংয়ের পর অনেক দিন আটকে ছিল গানটি, কাকে দিয়ে ভিডিওটি বানাব সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শুভমিতাদির সঙ্গে যোগাযোগ করে সমস্ত দায়িত্ব নিলেন পিজিতদা। সব মিলিয়ে দারুণ একটি গান হয়েছে।’

শুভমিতা বলেন, ‘গানটি দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে। সবার অনেক দিনের চেষ্টায় শেষ অবধি একটি ভালো গান হয়েছে বলে আমি বিশ্বাস করি। গানটি সামরিক বাহিনীর সদস্যদের উৎসর্গ করার বিষয়টিও আমার ভালো লেগেছে। আশা রাখছি আমার বাকি সব গানের মতোই এই গান সবার পছন্দ