শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব : দীপা খন্দকার

যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব : দীপা খন্দকার

যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব : দীপা খন্দকার

নিউজ ডেস্ক :

ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। 

দীপা খন্দকার আর্জেন্টিনার সমর্থক। দলটি পছন্দ করার কারণ উল্লেখ করে তিনি বলেন, “বুঝে না-বুঝে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা দেখেছি। এবার বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পাব কি না জানি না। তবে যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব।” 

দীপা খন্দকার বাসায় আয়োজন করে ফুটবল খেলা দেখে থাকেন। অনেক অতিথি তাদের সঙ্গে যোগ দেন। এ অভিনেত্রী বলেন, “বিশ্বকাপ ফুটবল মানেই বিশাল একটা উৎসব। কারণ এসময়ে বাসায় অনেক গেস্ট আসে। ফলে সবাই মিলে আয়োজন করে একসঙ্গে খেলা দেখে থাকি। এটা খুব ভালো লাগে।”