শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

 নিউজ ডেস্ক :  

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক দেশ কানাডা। দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখ তারকার।

কানাডার প্রধান কোচ জেসে মার্স সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিসের সর্বশেষ এমআরআই রিপোর্টে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও তিনি এখনো শতভাগ ফিট নন।মার্শ বলেন, ‘আমরা গতকাল এমআরআই করিয়েছি। সে দারুণভাবে সেরে উঠছে, কিন্তু এখনো পুরোপুরি ফিট হয়নি।’

গত কয়েকদিন ধরে অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এতে করে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকরা।

তবে শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চায়নি দলীয় মেডিকেল বিভাগ।

 

চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রথমে হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হন, পরে পেশির সমস্যাও দেখা দেয়। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।