শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইনালে খেলবে ব্রাজিল আর্জেন্টিনা

ফাইনালে খেলবে ব্রাজিল আর্জেন্টিনা

ফাইনালে খেলবে ব্রাজিল আর্জেন্টিনা

 নিউজ ডেস্ক :  

লাতিন আমেরিকার দুই ঐতিহ্যবাহী ফুটবল শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্টিনেজ। শুধু তাই নয়, বিশ্বচ্যাম্পিয়ন এই গোলরক্ষক মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং টাইব্রেকারে গড়াবে। যেখানে সেলেকাওদের হারিয়ে আর্জেন্টিনা টুর্নামেন্টের শিরোপা ধরে রাখবে।

তবে মার্টিনেজের এই পূর্বাভাস হেলাফেলায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা বাস্তব হয়েছিল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পরও মার্টিনেজ বলেছিলেন আলবিসেলেস্তেরাই শিরোপা জিতবে। টুর্নামেন্টের ফাইনালে মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে মেসিদের হাতেই ওঠে বিশ্বকাপ ট্রফি। সম্প্রতি নিজ ক্লাব অ্যাস্টন ভিলার একটি অফিসিয়াল স্পন্সর কর্তৃক আয়োজিত ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ভবিষ্যদ্বাণী পর্বে অংশ নেন মার্টিনেজ। সেখানে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ট্রফি ধরে রাখার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী দেখা যায় আলবিসেলেস্তে দলের ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে। শেষ আটে থাকা মার্টিনেজের বাজির দলগুলো হচ্ছে ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল ও মেক্সিকো। 

লক্ষ্য করার বিষয় হচ্ছে এবারের বিশ্বকাপে লামিনে ইয়ামালের স্পেনকে অনেকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে বিবেচনা করলেও মার্টিনেজ দলটিকে কোয়ার্টার ফাইনালে দেখছেন না। দুষ্টু হাসির সঙ্গে তিনি জানান, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাস্ত হবে স্পেন।