শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ রানের ব্যবধানে সাজঘরে সৌম্য-শান্ত

১২ রানের ব্যবধানে সাজঘরে সৌম্য-শান্ত

১২ রানের ব্যবধানে সাজঘরে সৌম্য-শান্ত

নিউজ ডেস্ক :  

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়তে নেমেই শূন্য রানে উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজুমল হোসেন শান্ত।দ্বিতীয় উইকেটে সৌম্য-মান্ত ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। এরপর মাত্র ১২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান সৌম্য-শান্ত আউট হওয়ায় বিপাকে বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভারের খেলা শেষে ৩ উইকেটে হারিয়ে ১১১ রান। জয়ের জন্য ১২০ বলে বাংলাদেশের প্রয়োজন ৮১ রান।   

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৪১ ওভারে ১৯২ রান।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বেলে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা৯৩ বলে ৮৬ রানের জুটি গড়েন। দলীয় ৮৬ রানে আউট হয়ে ফেরেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। তিনি ৪৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে আউট হন।

সৌম্য আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তার সঙ্গে জুটি গড়ার আগেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তার আগে ৫৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে করেন ৪২ রান।