শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: চুরির মামলার পলাতকসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: চুরির মামলার পলাতকসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: চুরির মামলার পলাতকসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ ১১ জুন (বৃহস্পতিবার) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।মোঃ ইলিয়াছ (২৯): পিতা- মৃত মোহাম্মদ আলী গাজী, খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মধ্য বোয়ালখালি এলাকার বাসিন্দা।
মোঃ সাব্বির হোসেন (২০): পিতা- মনির হোসেন (প্রঃ মনু কোম্পানী), রাঙ্গামাটি সদর থানার তবলছড়ি (এডিসি কলোনী) এলাকার বাসিন্দা।
 

মনির হোসেন (৬০): পিতা- মৃত আব্দুল মান্নান, কোতয়ালী থানার অন্তর্গত তবলছড়ি অফিসার্স কলোনী এলাকার বাসিন্দা।মোঃ নুরুল ইসলাম প্রঃ ভুট্টো: পিতা- সাইফুল ইসলাম, কোতয়ালী থানার কলেজ গেইট (আমানতবাগ, ০৯নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
 

​কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ও চুরির মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আজ তাদের আইনের আওতায় আনা হয়।​অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম