মো গিয়াসউদ্দিন উখিয়া কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের ড্রিম হলিডে রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—১. মোঃ এনামুল হক (২৬), পিতা- ফরিদুল আলম, সাং- দক্ষিণ লেঙ্গুরবিল (৩ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন)।২. জিয়াউর রহমান (২৫),
পিতা- আব্দুর রহমান, সাং- নাইট্যংপাড়া (১ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা)।অভিযানে উদ্ধারকৃত আলামত:১০০ কেজি গাঁজা০১টি মাইক্রোবাস (চাবিসহ)০২টি মোবাইল ফোনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে
তল্লাশি চালালে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে জড়িত থাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে তাদের 'শূন্য সহনশীলতা' (জিরো টলারেন্স) নীতি ও এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে |
নিজস্ব প্রতিবেদক
