শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

 নিউজ ডেস্ক :  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে। ট্রাম্পের এ হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এসব হামলাকে ‘আত্মরক্ষার অতিরিক্ত অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

ট্রাম্প দাবি করেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

তিনি আরও বলেন, আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তাকে ফোন করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তাদের জবাবে বলেন, ‘ইরান যদি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে নেয়, তাহলে আজ রাতেই তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। ‘

তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এটি যুদ্ধের দায় এড়ানোর একটি অজুহাত মাত্র।’

হরমুজ প্রণালি নিয়ে  হুমকি

এদিকে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিড় মৌসাভি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পালটা জবাব দেবে ইরান।

তিনি বলেন, ‘পবিত্র হরমুজ প্রণালিকে যদি আপনারা অনিরাপদ করতে চান, তাহলে আমরা পুরো অঞ্চলকে আপনাদের জন্য নরকে পরিণত করব।’