শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি

নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি

নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি

নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা মোছাঃ ইসরাত জাহান তার পৈতৃক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইসরাত জাহানের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২২ মে ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে মোঃ সাখাওয়াত হোসেন ও তার সহযোগীরা কোনো প্রকার আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক ইসরাত জাহানের মালিকানাধীন জমিতে ইট দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ সময় ইসরাত জাহান বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা হামিদা বেগমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইসরাত জাহান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে ইসরাত জাহানের পক্ষ থেকে বলা হয়, একজন নারী হিসেবে তিনি তার নিজস্ব জমিতে দাঁড়াতেও ভয় পাচ্ছেন। প্রভাবশালী মহলের কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। এ অবস্থায় অবৈধ দখলদারিত্ব বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে সংবাদকর্মীদের উদ্দেশে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে এবং একজন অসহায় নারী তার ন্যায্য অধিকার ফিরে পেতে সহায়তা পাবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে বিচার-সালিশের নামে দীর্ঘসূত্রিতা করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বিষয়টি এখন প্রশাসনিক ও আইনি হস্তক্ষেপের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন বলে তারা মনে করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার তাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত মোঃ সাখাওয়াত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ প্রতিনিধি: