শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) খুনের ঘটনার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালাম (৩৯)-কে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারে জামালপুর সদর থানার একাধিক টিম নিরলসভাবে কাজ করে আসছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) সকাল ১১:৪৫ মিনিটে সদরের লক্ষীরচর ইউনিয়নের মধ্যর চর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হক মিয়া পেশায় একজন ট্রাক চালক ছিলেন। দীর্ঘদিন ধরেই চাচা হক মিয়া ও ভাতিজা সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে সালাম ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।​ ঘটনার পর পরই আসামি সালাম এলাকা ছেড়ে পালিয়ে যান। ঘটনার মাত্র ১০/১৫ দিন আগে সালাম বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

​হত্যাকাণ্ডের সংবাদ পেয়েই ওসি মো: নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপর থেকেই জামালপুরের পুলিশ সুপার ফারহানা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুনের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের সহযোগিতায় মাঠে নামেন ওসি মো: নাজমুস সাকিব ও এসআই আশিকুল ইসলাম। তারা জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অবশেষে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে গাজীপুর মহানগর এলাকা থেকে প্রধান আসামি সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশের চৌকস টিম।

​এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, গাজীপুর মহানগর এলাকা থেকে মামলার প্রধান আসামি সালামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জামালপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

মোঃ বিজয়, জামালপুর জেলা প্রতিনিধি |