শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়?

প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়?

প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়?

বিশ্বজুড়ে ডায়াবেটিস, ওবেসিটি (স্থূলতা) ও কম বয়সেই হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এমনকি কিশোর বয়সেই অনেকে ফ্যাটি লিভারে ভুগছেন।চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত ও অলস জীবনযাপনের কারণেই এই ক্রনিক রোগগুলো শরীরে বাসা বাঁধছে। তবে কোনো ওষুধ ছাড়াই শুধু নিয়মিত হেঁটে এই সব জটিল রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’সহ একাধিক সংস্থার গবেষণা বলছে, সুস্থ থাকতে হলে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটতে হবে।

 

রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হাঁটাহাঁটি ওষুধের মতোই কাজ করে।হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, আপনি যত বেশি হাঁটবেন, তত বেশি সুফল পাবেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মাত্র ১০ মিনিট হাঁটলেও অকাল মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

 

নিয়মিত হাঁটলে সারা শরীরে রক্ত সঞ্চালন সচল থাকে এবং প্রতিটা অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এটি শরীরের বাড়তি ওজন কমাতে ও বিপাক প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলেই হার্ট ও রক্তনালী সুস্থ থাকে, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

 

হাঁটা শুধু শরীরের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও এক দারুণ ব্যায়াম। হাঁটার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। এতে স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ, বিষণ্ণতা ও অবসাদ দূর হয়। চিকিৎসকদের মতে, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবারের পাশাপাশি এই সামান্য হাঁটার অভ্যাসই মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে।