রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজ ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিপুণ  

নিখোঁজ ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিপুণ  

নিখোঁজ ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নিপুণ  

নিউজ ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদের ৫২তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী অভিনেত্রী নিপুণ আক্তার।

রোববার (৭ জুন) ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিপুণ তার দীর্ঘ অভিনয়জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ফেরদৌসের সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা তার ক্যারিয়ারে বিশেষ স্মৃতি হয়ে আছে।

নিপুণ আরও উল্লেখ করেন, অভিনয়ের পাশাপাশি ফেরদৌস রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

জন্মদিন উপলক্ষে শুভকামনা জানিয়ে তিনি ফেরদৌসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিপুণের এই শুভেচ্ছা পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরদৌসকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘আত্মগোপনে থাকা’ বিষয়টি নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ফেরদৌসকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি বলে আলোচনা রয়েছে।