শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে স্থানীয় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে জেলাজুড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪২ টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ দিন পুরস্কার ও সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​জনাব আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জামালপুর। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। মেধার বিকাশ ও উদ্দীপনা জোগাতে এই আয়োজন। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে। এই ধরনের প্রতিযোগিতা শিশুদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে অনন্য ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। সভাপতি মোহাম্মদ আলী আহসান অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করে আয়োজক, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​মোঃ বিজয় , জামালপুর জেলা প্রতিনিধি: