রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সব কিছুই অনেক মজা করে শুট করেছি’

‘সব কিছুই অনেক মজা করে শুট করেছি’

‘সব কিছুই অনেক মজা করে শুট করেছি’

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। তবে এবারের চমক সিয়ামের নতুন রসায়ন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

এদিকে সুস্মিতা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন, ‘শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়। আর  সিয়ামও আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সাথে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে। সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আমরা সবকিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি।’এদিকে সুস্মিতা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন, ‘শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়। আর  সিয়ামও আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সাথে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে। সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আমরা সবকিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি।’

‘আর সিয়ামের সাথে আগে সবকিছু ডিসকাস করে তারপরেই আমরা সিনগুলো শুট করেছি যাতে নিজেদের ক্যারেক্টারগুলো আলাদাভাবে ভালোভাবে পোট্রে করতে পারি। যাতে সিনটা আরও সুন্দর লাগে দেখতে, যাতে কেমিস্ট্রি আরও সুন্দর ফোটাতে পারি। সবকিছুই মজার ছিল, আবার হার্ড ওয়ার্কও ছিল। আর সিয়াম খুবই হেল্প করেছে আমায়, সাপোর্টিভ।’

সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘আমি তো অলরেডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি যদি অভিনেত্রী না হতাম, চাকরিই করতাম। সবচেয়ে প্রিয় শখ অভিনয় করা। প্রথম দিন থেকে যখন আমি বাংলাদেশে আসছি, আমি এত ভালোবাসা পাচ্ছি আমার টিমের থেকে, আর এখন ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অডিয়েন্স আমায় এত ভালোবাসা দিচ্ছে, আমার তো খুবই ইচ্ছা যে আমি এখানে আরও আরও যেন কাজ করতে পারি।’

তার কথায়, ‘আমি অডিয়েন্সকে বলব অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য, রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো লাগবে।’