সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় র‍্যাবের অভিযানে সাড়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২

মাগুরায় র‍্যাবের অভিযানে সাড়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২

মাগুরায় র‍্যাবের অভিযানে সাড়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২

মাগুরায় র‍্যাবের অভিযানে সাড়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর থানাধীন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি পিকআপ তল্লাশি করে এর ঢালা থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. অহিদুল ইসলাম (৩৪), পিতা: শামসুল ইসলাম, গ্রাম: নগরবাথান এবং
মো. আরিফুল লস্কার (২৫), পিতা: জামাল লস্কার, গ্রাম: গোবিন্দপুর হালদারপাড়া;
উভয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।