বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ মিজানুর রহমান আজ শনিবার (৩১শে অক্টোবর,২০২৬) বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।এসময় উনার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন UH&FPO কসবা জনাব ডা. মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, এমওসিএস ডা. আহমেদ ফয়সাল আব্বাস, কসবা উপজেলার মেডিকেল অফিসার ডা. অনিক ইসলাম এবং ডা. মাহিনূর আক্তার।
তিনি হাসপাতালের সার্বিক সেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা,জরুরী বিভাগ,বহিঃবিভাগ, অন্তঃবিভাগ,অপারেশন থিয়েটার,প্যাথলজি, ডেঙ্গু ও মিজেলস আইসোলেশন ওয়ার্ডসহ পুরো হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া তিনি হাসপাতালে ভর্তিকৃত রুগীদের সাথে কথা বলেন, এবং তাদের খোঁজ খবর নেন। রোগীদের জন্য রান্না করা খাবারের মান যাচাই করেন।
এসময় তিনি হাসাপাতালের এনসিডিসি কর্ণারে প্রশিক্ষিত নার্স কর্তৃক পরিচালিত স্বাস্থ্য শিক্ষা সেশন সরাসরি পরিদর্শন করেন। বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেপ্টেম্বর/২০২৬ মাসে সারা বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করায় সিভিল সার্জন মহোদয় তাদের এ সাফল্যের প্রশংসা করেন, এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
পরবর্তীতে তিনি বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. রঞ্জন বর্মন।
এর আগে সকালে সিভিল সার্জনের নেতৃত্বে পুরো পরিদর্শন টিমকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাঞ্চারামপুর UH&FPO মহোদয়সহ অন্যান্য চি কিৎসকবৃন্দ। শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
