রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তিতে ৬০৬ শিক্ষার্থী নির্বাচিত

বগুড়ায় ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তিতে ৬০৬ শিক্ষার্থী নির্বাচিত

বগুড়ায় ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তিতে ৬০৬ শিক্ষার্থী নির্বাচিত


শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:

দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন বৃত্তির ফলাফল মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত অতিথিরা নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
এ বছর বগুড়া জেলার ৬টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৪০১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধা তালিকায় ৮৭ জন এবং শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জনসহ মোট ৬০৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অংশগ্রহণের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্ট্রার মানিক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান, রাফিউজ্জামান ও শোয়াইব ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। তারা আরও বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য দ্রুত বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।