সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে শহরের সড়ক ও জনপথ বিভাগের সার্কেল অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে এসআই মোহাম্মদ সোহেল ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৮:৩০ মিনিটে কলেজ গেট এলাকায় মাদকবিরোধী অবস্থান নেন। এসময় সড়ক ও জনপথ অফিসের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ৪ যুবককে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২১ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।​গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১. মোঃ মাসুদ ওরফে বাবু (২৫); বর্তমান ঠিকানা: আমানতবাগ, কলেজ গেট।২. শহিদুল ইসলাম (১৯); বর্তমান ঠিকানা: মুসলিম পাড়া, ভেদভেদী।
৩. মোঃ রাসেল (২২); সাং- আমানতবাগ, কলেজ গেট।
৪. মোঃ হাবিবুর রহমান (১৯); সাং- আমানতবাগ, কলেজ গেট।এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) কোতয়ালী থানায় মামলা নং-০৮ হিসেবে এটি রুজু করা হয়। আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।​রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।