শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লঞ্চে ধর্ষণের জের হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিল, আহত ৬

লঞ্চে ধর্ষণের জের হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিল, আহত ৬

লঞ্চে ধর্ষণের জের হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিল, আহত ৬

ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হাতিয়াতে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।

মঙ্গলবার(১০ মার্চ)  রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ কাউন্টার মিছিলে মারামারির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষকদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে উপজেলার হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে জড়ো হয়।  পরে উভয় পক্ষের মাঝে হাতাহাতির এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। 
এসময় হাতিয়া উপজেলা যুবশক্তির আহবায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হয়।

অপরদিকে ইটপাটকেলের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু,পৌরসভা যুবদল নেতা আশিক,শাখাওয়াত হোসেন হিরো আহত হয়। আহতরা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এবিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে। সোমবার(৯ মার্চ) ভিক্টিমের ভাই বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে।

ধর্ষকরা হলেন- মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে এবং হাতিয়া উপজেলা এনসিপির সভাপতি শামছল তীব্রিজের ছোট ভাই।