শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাড়ি চাপায় আলাউদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার(৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন(৫০) হাতিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড  গুল্যাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত আলাউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার সময় আলাউদ্দিন রাস্তার পাশ দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পেছন থেকে একটা পুরাতন জিপ গাড়ি এসে তাকে চাপা দেয়। এসময় সামনের চাকা তার গায়ের ওপর উঠে যায়। ড্রাইভার চাইলে ব্রেক করতে পারতেন কিন্তু ব্রেক না করে পেছনের চাকাও তার গায়ের ওপর তুলে দেয়। পরে ঘাতক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আজমির জানান, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কয়েকজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে রেফার করার কিছুক্ষণ পর খাসের হাটের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন জানান, ঘাতক গাড়িটির মালিক এবং ড্রাইভারের খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।.

 

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।