রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাস্থান শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান, আটক ৩

মহাস্থান শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান, আটক ৩

মহাস্থান শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান, আটক ৩

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও দুইজন খদ্দেরসহ মোট ৩ জনকে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোর্ডিংটির পরিচালক চাঁন মিঞা প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। পবিত্র রমজান মাসেও সেখানে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে প্রশাসনের নজরে আসে।


এলাকাবাসী জানান, চাঁন মিঞার দাপটে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। তাদের দাবি, তার পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করায় তিনি দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়,উ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।