সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, পাটচাষি রাজু আহমেদ, মো. মিলন মিয়া ও মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পাটের বিকল্প নেই। প্রতি বছর বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পরিবেশবান্ধব দেশ গড়তে পাটের চাষ বাড়ানো জরুরি। এজন্য জেলার পাটচাষিদের প্রশিক্ষণ, উন্নয়ন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
অনুষ্ঠানটির আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, মাগুরা।
