বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে হঠাৎ বদলি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে


ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে হঠাৎ  বদলি।

 শাহ মুহাম্মদ  ফুরকানুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের অনেকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে।  গতকাল সোমবার জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে দপ্তরি, অফিস সহায়ক ও জারিকারক পদে কর্মরত মোট ৫৬ জনকে একসঙ্গে বদলি করা হয়েছে। এরমধ্যে ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক ও ২৪ জন প্রসেস সার্ভার। তাদেরকে ৮ নভেম্বর পূর্বাহ্নে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।    

এই প্রথম একসঙ্গে এত বেশি সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারির বদলি আদেশ হয়েছে। নেজারত ডেপুটি কালেকটর মো. রাশেদুল হক সজীব এই বদলি আদেশে স্বাক্ষর করেন।

মো. রাশেদুল হক সজীব বলেন ‘আমি ২ বছর ধরে এখানে আছি। এরমধ্যে এটাই বড় অর্ডার। প্রয়োজন অনুসারেই এটি করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো আবুসাঈদ বলেন ‘এদের অনেকে  এখানে ৫/৭ বছর ধরে আছে। বদলানো দরকার।