মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়


মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সার, কীটনাশক, বীজের দোকান, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।


এ সময় বাগেরহাট বাজারের মেসার্স লস্কর স্টোরে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, মেসার্স আশরাফ ট্রেডার্সকে লাইসেন্সবহির্ভূতভাবে অবৈধ সার মজুদ ও বিক্রির অপরাধে একই আইনের ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ করা ১৪ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।


এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসের কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা কৃষি অফিস, মাগুরা সদর এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
অভিযানকালে ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মোঃ সাজ্জাদ হোসেন 

মাগুরা