কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
০৩ নভেম্বর ২০২৬ ইং তারিখে আয়োজিত এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মোঃ জালাল উদ্দীন (এমপি)। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রূপম দাস, পাকুন্দিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব শারফুল ইসলাম, পাকুন্দিয়া থানার পিপিএম জনাব হেলাল উদ্দিন এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক জনাব তৌফিকুল ইসলাম তৌফিক, জনাব মোঃ আতিকুর রহমান মাসুদ, জনাব এমদাদুল হক মাসুদ, জনাব ইলিয়াস উদ্দিন চুন্নু এবং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোফাজ্জল হোসেন। এছাড়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শাহিন আলম জনিসহ চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া ।
