মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই পরীক্ষার্থী, পাস করেনি একজনও

শিক্ষকহীন বিপিসি কলেজ শাখার বেহাল দশা


দুই পরীক্ষার্থী, পাস করেনি একজনও

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল এন্ড কলেজের কলেজ শাখায় নেই কোন শিক্ষক আছে দুজন শিক্ষার্থী। তারাও এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। শিক্ষক ও শ্রেণি কক্ষ না থাকায় কেউ পাস করেনি বলে অভিমত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ মো. মেজবাহ উদ্দিনের।

এসএসসি পরীক্ষা দিয়ে একই প্রতিষ্ঠান থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শরিফুল সিকদার ও মো. আকতার হোসেন। ফলে এবছর ২জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে না পারায় পাসের হার শূণ্য। অপরদিকে এর আগের বছর ২০২৫ সালে ৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ২০২২ সালে বিপিসি মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখার অনুমোদন পেয়ে বিপিসি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়। ওই বছর থেকেই উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে ২০২৪ সালে প্রথম এইচএসসি পরীক্ষায় ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১জন পাস করে। এর পরের বছর ২০২৫ সালে ৪জন অংশগ্রহণ করে ১জন পাস করে। আর ২০২৬ সালে ২জন অংশগ্রহণ করে একজনও কৃতকার্য হতে পারেনি। সূত্রটি আরো জানায়, বর্তমানে একাদ্বশ শ্রেণিতে কোন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়নি। দ্বাদশ শ্রেণিতে ৩জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। তাও নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিপিসি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মেজবাহ উদ্দিন বলেন, এখানে কলেজ শাখায় কোন শিক্ষক কর্মচারী নাই। অপরদিকে কোন আলাদা শ্রেণি কক্ষও নাই। একারণে শিক্ষার্থীদের ভর্তিতে অনাগ্রহ রয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, আমিও শুনেছি বিপিসি স্কুল এন্ড কলেজের দুজন শিক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছে। আমি শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানটির শিক্ষকদের ডেকেছি। যদি শ্রেণি কক্ষ না থাকে সে ব্যবস্থা করা যাবে। কিন্তু পরীক্ষার রেজাল্ট ও ক্লাস প্রতিষ্ঠানকেই দেখতে হবে।#


মোঃ রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।