শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ পেল পিনিক চলচ্চিত্রের প্রথম লুক।

প্রকাশ পেল পিনিক চলচ্চিত্রের প্রথম লুক।

প্রকাশ পেল পিনিক চলচ্চিত্রের প্রথম লুক।

আসন্ন ঈদুল ফিতরে নতুন ধামাকা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এই জুটির পরবর্তী সিনেমা ‘পিনিক’-এর অফিশিয়াল টিজার। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর থেকেই এর রুদ্ধশ্বাস অ্যাকশন ও ভিন্নধর্মী গল্পের আবহ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। 


প্রকাশিত টিজারে সিনেমাটির টিজারে এক রুদ্ধশ্বাস অ্যাকশন ও থ্রিলার ঘরানার স্পষ্ট আভাস পাওয়া গেছে। এতে বুবলীকে কনের সাজে এক রহস্যময় মুহূর্তে দেখা যায়।

এদিকে আদর আজাদকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চেইন-স দিয়ে রক্তক্ষয়ী সংঘাত ও এমনকি কুমিরের উপস্থিতির মতো রুদ্ধশ্বাস সব দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ট্যাগ লাইন ‘কেউ নিষ্পাপ না’ এর কাহিনীতে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

 

জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় আদর-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলিরারাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মাসুম বাশার ও জয়িতা মহলানবীশসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। সিনেমাটির কাহিনী লিখেছেন আখিউজ্জামান মানন এবং এটি প্রযোজনা করেছেন আশরাফ কিন্তু। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।