শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান, বাস থেকে মিলল ভারতীয় হে'রোইন

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান, বাস থেকে মিলল ভারতীয় হে'রোইন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।