শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শবনম। বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে চালু হয় এই আয়োজন।   


জানা গেছে, আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে এই আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে তরুণ ও গুণী শিল্পীদেরও সম্মাননা জানানো হবে; তাদের একজন ‘আম্মাজান’ খ্যাত অভিনেত্রী শবনম।

১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্ম নেওয়া শবনমের ক্যারিয়ার শুরু হয়েছিল করাচির সিনে ইন্ডাস্ট্রিজে। তার স্কুল জীবন শেষ হওয়ার আগেই, সেই ষাট দশক থেকে পর্দায় তিনি; নব্বই দশকের শেষ পর্যন্ত করেছেন অভিনয়। তালিকায় অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে তার; তার মধ্যে একটি ‘আম্মাজান’। যদিও এটি তার শেষ সিনেমা।