শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার কার দুঃখ মেঘনা আলম

কার কার দুঃখ মেঘনা আলম

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে যাত্রা শুরু করে প্রথম আলোচনায় আসেন মেঘনা আলম। এরপর মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেন তিনি। তবে শোবিজ অঙ্গনের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে তিনি সক্রিয় হয়ে উঠেছেন রাজনীতির মাঠে। 

বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির সমর্থক হিসেবে দলটির রাজনীতিতে নিজেকে যুক্ত রেখেছেন। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও মতামত তুলে ধরেন তিনি।


বুধবার রাতে (১১ নভেম্বর) দেওয়া স্ট্যাটাসেও রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে তার অবস্থানের প্রকাশ ঘটেছে।

‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াত-এনসিপি, বট, ধর্ম ব্যবসায়ী, রাজাকার, মীরজাফরদের দুঃখ- মেঘনা আলম’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মেঘনা।

তার এ বক্তব্যে রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

স্ট্যাটাসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

তবে বক্তব্যে জামায়াত, এনসিপি এবং কয়েকটি গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের পেছনে কোনো বিশেষ ঘটনা বা তাৎক্ষণিক প্রেক্ষাপট রয়েছে কি না, তা স্ট্যাটাস থেকে স্পষ্ট নয়।