শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ।

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আযম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নওগাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবাতুন সাওদা। তিনি বলেন, বিএনপির প্রতি ভালোবাসা তিনি বাবার কাছ থেকে শিখেছেন। তার প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালোভাবে পরিচালিত হবে এবং মানুষ ভালো থাকবে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের ভালোভাবে পড়াশোনা করে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, শিক্ষার্থীদের আজকের সাফল্য তাদের পরিশ্রমের ফল। তবে এটিই শেষ নয়, সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। ভবিষ্যতেও এ সাফল্য ধরে রাখতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নওগাঁকে বিশ্বের দরবারে পরিচিত করতে হবে। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের সাফল্যের প্রথম ধাপ। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সেসব ধাপ অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।