শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত বছর আটকে থাকার পর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র "মানুষের বাগান"।

সাত বছর আটকে থাকার পর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র "মানুষের বাগান"।

সাত বছর আটকে থাকার পর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র  "মানুষের বাগান"।

 

দীর্ঘ সাত বছর অপেক্ষার পর সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘মানুষের বাগান’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি চলতি বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেট লাভ করেছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল ‘মানুষের বাগান’ চলচ্চিত্র। দর্শকরা শিগগিরই সিনেমাটি উপভোগ করতে পারবেন।

সিনেমাটির নির্মাণ ও সম্পাদনার কাজ ২০১৯ সালের শেষদিকেই সম্পন্ন করেছিলেন নূরুল আলম আতিক। তবে নানা কারণে এটি সেন্সর বোর্ডে আটকে ছিল। প্রযোজনা প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি এখন দর্শকদের সামনে আসার জন্য প্রস্তুত। দ্রুতই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসুন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।

মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা।

‘মানুষের বাগান’ সিনেমায় একই শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গানটি লিখেছেন নাহিদুর রহমান আনন্দ, যিনি এর আগে চিরকুটের জনপ্রিয় গান ‘যাদুর শহর’-এর কথা লিখেছিলেন।

এর আগে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটিও নির্মাণের আট বছর পর মুক্তি পেয়েছিল। এছাড়া তিনি ‘লাল মোরগের জুটি’, ‘ডুব সাঁতার’ ও ‘কিত্তনখোলা’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।