শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন সৌদি বাদশাহ

রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন সৌদি বাদশাহ

রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন সৌদি বাদশাহ

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

১৪৪৭ হিজরি রমজানকে সামনে রেখে দেওয়া এক বার্তায় তিনি ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

সৌদি নাগরিক, প্রবাসী ও বিশ্বব্যাপী মুসলমানদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন এ বরকতময় মাসে সবার নেক আমল কবুল হয় এবং সৌদি আরবসহ সর্বত্র নিরাপত্তা ও কল্যাণ প্রতিষ্ঠিত থাকে।

বাদশাহর পক্ষে ভাষণটি পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি

বার্তায় উল্লেখ করা হয়, রমজান এমন এক মহিমান্বিত মাস যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে। এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম এক রাত, যে রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদে আগত হাজি ও ওমরাহ পালনকারীদের সেবা করার দায়িত্ব সৌদি আরবের জন্য এক গৌরবের বিষয়। আল্লাহর সহায়তায় এ দায়িত্ব ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশ্বের মুসলমানদের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা জোরদার এবং আল্লাহর প্রকাশ্য-অপ্রকাশ্য নিয়ামতের শুকরিয়া আদায়ের এক অনন্য সুযো