শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে বাংলাদেশের চলচ্চিত্র পেলো কোটি টাকার অনুদান।

বিদেশে বাংলাদেশের চলচ্চিত্র পেলো কোটি টাকার অনুদান।

বিদেশে বাংলাদেশের চলচ্চিত্র পেলো কোটি টাকার অনুদান।

 

এবারের বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে এলো ব্যতিক্রমী সুখবর। ঢাকার সিনেমা জিতে নিলো কোটির টাকারও বেশি অনুদান।

সিনেমাটির নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি নির্মাণ করেছেন ‘মেহেরজান’ নির্মাতা রুবাইয়াত হোসেন। আর তাতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি শুরুর আগে ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছিলো। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের জন্য এবার পেয়েছে আরও বড় অনুদান।ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল দেওয়া হলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এরমধ্যে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পাচ্ছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। ১৪টি সিনেমাকে দেয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল!

এর আগে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল। নতুন অনুদান ছবিটির প্রযোজনা প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে নির্মাতারা জানিয়েছেন।ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জায়নীন করিম চৌধুরী।

ছবির গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় যার সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে সে বিভ্রমে ভুগতে শুরু করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক ঘরানার উপাদান মিলিয়ে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে তুলে ধরা হয়েছে ছবিতে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় প্রযোজক হিসেবে রুবাইয়াত হোসেন ছাড়াও যুক্ত আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা।

বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এই অনুদান প্রাপ্তি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করছেন রুবাইয়াত হোসেন।