সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪-এ এগিয়ে মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪-এ এগিয়ে মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪-এ এগিয়ে মুশফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ৪  কসবা আখাউড়া আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬/ ২৯ মাঘ ১৪৩২) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।


ভোটগ্রহণ শেষে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব সামিউল ইসলাম তত্ত্বাবধানে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। আয়োজনে ছিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, কসবাও আখাউড়া


উপজেলার মোট ১৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান  ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৩৮১৬ ভোট। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২৪৮০ ভোট।


জনাব মুশফিকুর রহমান  ৫১৩৩৬ ভোটে  বিজয়ী হয়েছে 
সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়