বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে’— বললেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল রবিবার জানিয়েছেন যে তিনি ওয়াশিংটন থেকে ‘যথেষ্ট’ নির্দেশ পেয়েছেন, আর নয়।  

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘যথেষ্ট নির্দেশ পেয়েছেন’ বলে উল্লেখ করেন ডেলসি রদ্রিগেজ। খবর এএফপি’র।

দেশটির পূর্বাঞ্চলীয় আনজোয়াতেগুই রাজ্যে তেল শ্রমিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। 

রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিকদের ওপর ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে। আমাদের মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান আমাদের করতে দিন। বিদেশি শক্তির হস্তক্ষেপ আর নয়।’