শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। যারা এই নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার বা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু জনগণ সরকারের পাশে আছে। দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আগামী নির্বাচন সফল করতে দেশপ্রেমিক নাগরিকরা এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে।”

এদিন শিল্প উপদেষ্টা মাদারীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। তিনি সকালে শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি দেখে শকুনি লেক পাড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি আন্দোলনে নিহত শহীদ মামুন ও শহীদ নাইমুরের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।