শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী ফুটবলারদের বিদ্রোহ ও সাফল্যেগাঁথা একটি বছর

নারী ফুটবলারদের বিদ্রোহ ও সাফল্যেগাঁথা একটি বছর

নারী ফুটবলারদের বিদ্রোহ ও সাফল্যেগাঁথা একটি বছর


শেষ হওয়ার পথে আরেকটি বছর। ২০২৫ সালে বাংলাদেশের নারী ফুটবলাররা নানা বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। একদিকে, নারী ফুটবলাররা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে খেলা বয়কট করেন। অপরদিকে, এই বছরই বাংলাদেশের নারী ফুটবল দল পেয়েছে অভূতপূর্ব সফলতা।ফুটবলারদের বিদ্রোহ

২০২৫ সালের শুরুতেই কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলোচনায় আসে বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। ৩০ জানুয়ারি সাবিনা, কৃষ্ণারা সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন, বাটলারের অধীনে তারা খেলবেন না। শুধু তাই নয়, ফুটবলাররা বাটলারকে নিয়ে লিখিত অভিযোগও দেন। বাফুফে ফুটবলারদের চিঠির ভিত্তিতে বিশেষ কমিটি গঠন করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ও ফুটবলারদের সঙ্গে বারবার বৈঠকে বসেন ও আলোচনা করেন। পরবর্তীতে ফুটবলার ও কোচ দুই পক্ষই নমনীয় হয়। ফুটবলাররা বাটলারের অধীনে খেলা শুরু করেন। তবে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া—এই পাঁচজন ফুটবলারকে আর জাতীয় দলে ডাকেননি কোচ।

সাফল্য
বছরের শুরুতে ফুটবলাররা বিদ্রোহ করে আলোচনায় এলেও, বছরটা ছিল নারী ফুটবলারদের জন্য অন্যতম সফলতম। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ নারী দল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পর পর দুইবার শিরোপা জেতার পর সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চলতি বছরও। এ বছরের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা দেশীয় ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্যের একটি।