শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াল ছেড়ে ফরাসি লিগের দলে যাচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক

রিয়াল ছেড়ে ফরাসি লিগের দলে যাচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক

রিয়াল ছেড়ে ফরাসি লিগের দলে যাচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক

বয়স ১৮ হওয়ার আগেই পালমেইরাস থেকে এন্দরিককে দলে ভিড়িয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৪ এর জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হতেই মাদ্রিদে পা রাখেন এই ব্রাজিলিয়ান বিস্ময়বালক। কিন্তু কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোদের ভিড়ে নিজেকে প্রমাণ করতে পারলেন কই! গত দেড় বছরের বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে এন্দরিককে। অবশেষে মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।সান্তিয়াগো বের্নাব্যু ছেড়ে যাচ্ছেন এন্দরিক ফেলিপে। তবে স্থায়ীভাবে নয়। এই ১৯ বছর বয়সী বিস্ময়বালককে রিয়াল মাদ্রিদ থেকে ধারে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওঁ। গ্রীষ্মকালীন দলবদলে আলেক্সান্দ্রে লাকাজেত ও জর্জেস মিকাউতাদজের বিদায়ের পর একজন স্ট্রাইকারের খোঁজে ছিল লিগ ওয়ানের ক্লাবটি। সেই ঘাটতি পূরণ করতেই মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য লস ব্লাঙ্কোসের তরুণ ফরোয়ার্ডকে দলে নিতে যাচ্ছে তারা।


পাওলো ফনসেকার দলের শক্তি বাড়াতে মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য এন্দরিককে শুরু থেকেই লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আর ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্রুতই এই প্রস্তাবে সম্মতি দেন। বেশি খেলার সময় পাওয়ার আগ্রহ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে আগামী গ্রীষ্মে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়ে। মাদ্রিদে তার জন্য সুযোগ ছিল সীমিত, লা লিগায় মাত্র একটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগেও একবারই মাত্র মাঠে নামার সুযোগ পেয়েছেন। যার ফলে সাময়িকভাবে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।