শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোর্ড দেউলিয়া তাই যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করবে আইসিসি

বোর্ড দেউলিয়া তাই যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করবে আইসিসি

বোর্ড দেউলিয়া তাই যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করবে আইসিসি


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (এউএসওপিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ইউএসএ ক্রিকেটের (ইউএসএসি) চলমান অচলাবস্থার প্রভাব থেকে দেশটির ক্রিকেটারদের রক্ষা করতে বিশেষ করে সামনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির সময়–এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।আইসিসি গত সেপ্টেম্বর মাসে ইউএসএসি'কে সাময়িকভাবে বরখাস্ত করে, কারণ তাদের মতে সংস্থাটি সদস্যপদ মানদণ্ডের গুরুতর লঙ্ঘন করেছে। এর অল্প সময়ের মধ্যেই ইউএসএসি দেউলিয়া হওয়ার আবেদন করে। এর আগে তারা আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের (এসিই) সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি বাতিল করেছিল।


আইসিসি বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের কল্যাণের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে, যার মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার গুরুত্বপূর্ণ অঙ্গীকারও রয়েছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, 'ইউএসএসি'র বরখাস্তকালীন সময়ে যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স প্রোগ্রামের সব দিকে (আইসিসি) অর্থায়ন ও প্রয়োজনে পরিচালনা করতে প্রস্তুত, যার মধ্যে যুক্তরাষ্ট্রের দলে নির্বাচিত ও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের দায়বদ্ধতাও অন্তর্ভুক্ত।'

যুক্তরাষ্ট্রের দল জানুয়ারি মাসে জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে (এলএ২৮) অংশগ্রহণের সূচিও রয়েছে। কড়া ভাষায় আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, 'তারা ইউএসএসি'র অচলাবস্থাকে কোনোভাবেই বৈশ্বিক আসরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে দেবে না, কিংবা এলএ২৮ অলিম্পিক গেমস থেকে শুরু হওয়া অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেবে না।'