শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এই অপবাদ আমরা ঘোচাতে চাই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। 

কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো কাজ না করলে, আমার ঘুম হারাম হয়ে যায়। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। এ সময় সবাইকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব।  আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে।