শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম

মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম

মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম


মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রীড়া আসর ইজ্জান গ্লোবাল ফুটসাল কাপ ২০২৫।

গতকাল ২১ ডিসেম্বর (রবিবার) কুয়ালালামপুরের সেটাপাক ইনডোর স্টেডিয়ামে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ববোধ ও ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)। রানারআপ হয় মাহসা ইউনিভার্সিটি, এবং সেকেন্ড রানারআপ হওয়ার সম্মান অর্জন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন আইআইইউএম-এর হামজা। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রাফি।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া ছাড়াও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, মাহসা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, ইউসিএমআই, আলফা ইউনিভার্সিটি কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিয়ামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে এবং কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“বিয়ামের আয়োজনে আজ শুধু ফাইনাল ম্যাচটি দেখার সুযোগ হয়েছে এবং ম্যাচটি আমার খুব ভালো লেগেছে। আমি চাই বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া ভবিষ্যতেও এমন বড় পরিসরের আয়োজন করুক, সেখানে আমিও অংশ নিতে চাই।”

বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, অবসরপ্রাপ্ত মেজর শামিম আল হাসান সারওয়ার, ইজ্জান গ্লোবাল ও টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও মহাসচিব পাভেল সারওয়ার, বিয়াম-এর উপদেষ্টা এমডি খাইরুজ্জামান এবং মারশাদ ফুড-এর ডিজিটাল মার্কেটিং নির্বাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের টুর্নামেন্ট ডিরেক্টর ও বিয়ামের সেক্রেটারি জেনারেল এমডি রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারী, সহকারী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান মাহফুজ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, ভাইস প্রেসিডেন্ট নিবিড় রাশেদ, সহ-পরিচালক তামিম, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসাদুল্লাহ গালিব রাব্বি, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট ডিরেক্টর এমডি রফিকুল ইসলামের নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতা, পাশাপাশি বিয়ামের সকল চ্যাপ্টারের অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টাই এই আন্তর্জাতিক মানের আয়োজনের মূল চালিকাশক্তি ছিল।

পৃষ্ঠপোষকতায়

টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল উচ্চশিক্ষা ও ভ্রমণবিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস