রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, খাওয়ানোকে হচ্ছে গরুকে

৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, খাওয়ানোকে হচ্ছে গরুকে

৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, খাওয়ানোকে হচ্ছে গরুকে

সিরাজগঞ্জে ফুলকপির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় প্রান্তিক কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষক বাধ্য হয়ে ফুলকপি বিক্রি না করে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।

সিরাজগঞ্জ আড়তে প্রতি কেজি ফুলকপির দাম দাঁড়িয়েছে মাত্র ৬ টাকা, যার মানে প্রতি ধরা (৫ কেজি) বিক্রি হচ্ছে ৩০ টাকায়। খুচরা বাজারে কেজি প্রতি দাম ১০ টাকা, আর বড় সাইজের পাতাকপি বিক্রি হচ্ছে কেজি ১০ টাকায়।

কৃষকদের মতে, আমদানি বেড়ে যাওয়ায় হাট-বাজারে ক্রেতারা ফুলকপি কেনায় আগ্রহী হচ্ছেন না। ফলে বিক্রেতারা প্রচেষ্টা সত্ত্বেও হাটে কপি বিক্রি করতে পারছেন না। অনেক কৃষক বাধ্য হয়ে কপি বাড়িতে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এবছর আবহাওয়া অনুকূল হওয়ায় কপির বাম্পার ফলন হয়েছে।

অপর কৃষক আব্দুল আজিজ বলেন, এবার আবাদ চাহিদার চেয়ে অনেক বেশি হওয়ায় আমরা লোকসানের মুখে পড়েছি।