শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবির আইবিএ-বিবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাবির আইবিএ-বিবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাবির আইবিএ-বিবিএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। 

গত ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করার পর ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ নম্বর থেকে ডিইউ আইবিএ পরীক্ষার রোল নম্বর (DU IBA <exam roll) লিখে ১৬৩২১ একটি খুদে বার্তার (SMS) করে ফিরতি বার্তায় (SMS) এ ফলাফল জানতে পারবেন।’

আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৯ হাজার ৫২টি।