শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য আহত

মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য আহত

মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য আহত

শ্রীপুরে চেকপোস্টে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য আহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে  চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
 শনিবার(২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমানকে(১৮) আটক করা হয়েছে। সে উপজেলার ২ নং সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে শ্রীপুর থানা পুলিশের চার সদস্য মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দক্ষিণ পাশে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। এ সময় মাওনা চৌরাস্তা থেকে ঢাকা লেনে একটি দ্রুত গতির মোটরসাইকেল আসতেছিল।এ সময় পুলিশ মোটরসাইকেল চালককে থামানোর জন্য সংকেত দিলে চালক প্রথমে গতি কমিয়ে আবার বৃদ্ধি করে এবং পুলিশের পায়ের ওপর তুলে দেয়। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 
আহত পুলিশ সদস্য এসআই তাজুল ইসলাম শ্রীপুর থানায় কর্মরত রয়েছে।তিনি বলেন,দুপুরে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করতেছিলাম। হঠাৎ মাওনা চৌরাস্তা থেকে একটি মোটরসাইকেল ১০০ এর ওপর গতিতে আসতেছিল দেখে তাকে থামতে সংকেত দেই। এ সময় চালক প্রথমে মোটরসাইকেলের গতি কমিয়ে তারপর আমার বাম পায়ের ওপর তুলে দেয়। এ সময় আমি আঘাত পেয়ে ১০-১২ দূরে ছিটকে পড়ি।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। এতে হাত ও বাম পায়ে চারটি শিলি দেওয়া হয়েছে। 
 শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, “আহত পুলিশ সদস্যের অবস্থা স্থিতিশীল, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
চেকপোষ্টে দায়িত্ব পালন করার সময়  নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী ধরনের ব্যবস্থা ছিল? এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন আমি সারাদিনে মাত্র খেতে বসছি।থানায় আসলে বলা যাবে।

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি