শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুর পৌনে ১টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলতাফুজ্জামান মিতা (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
এ বিষয়ে অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।