শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার এনসিপির মশাল মিছিল

শনিবার এনসিপির মশাল মিছিল

শনিবার এনসিপির মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর ৪ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের পর নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।

এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো : স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সব কম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন ও  পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার।

মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।