শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন, নেতাকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চায় বিএনপি

তারেক রহমানের প্রত্যাবর্তন, নেতাকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চায় বিএনপি

তারেক রহমানের প্রত্যাবর্তন, নেতাকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢাকায় আগমন নির্বিঘ্ন করতে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত আবেদনে দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের অনুমতি চাওয়া হয়।

১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, তারেক রহমানকে স্বাগত জানাতে ২৪ ডিসেম্বর দিনগত রাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। আবেদনে আরও বলা হয়, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে এবং রেলওয়ের সব নিয়ম মেনেই এই ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিএনপি যেসব রুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করতে আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হলো– কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা এবং কুড়িগ্রাম–রংপুর–ঢাকা।

নেতাকর্মীদের যাতায়াত সহজ করতেই সংশ্লিষ্ট রুটগুলোতে বিশেষ এই ব্যবস্থার অনুরোধ জানিয়েছে দলটি।